ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

মেট্রোরেলে আগুন না দিলে বা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেতো না এমন বক্তব্য দেয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বেসরকারি টেলিভিশন ডিবিসি’র একটি টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমন্বয়ক হাসিব আল ইসলামকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর বক্তব্যে যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশন ডিবিসি’র প্রযত্নে বাংলাদেশ নামের একটি টকশোতে অংশ নিয়ে হাসিব ইসলাম এমন মন্তব্য করেন। গত (২৬) অক্টোবর ডিবিসি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির ভিডিও প্রকাশ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

