জন্মদিনের সাজসজ্জায় বিপত্তি, বেলুন গলায় আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাইয়ের জন্মদিন ঘিরে আনন্দের প্রস্তুতি চলছিল ঘরে। তবে সেই আয়োজনেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, গলায় বেলুন আটকে সাত মাস বয়সী রাফসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফসা ওই গ্রামের রনি মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুল আলম জানান, গতকাল ছিল শিশু রাফসার বড় ভাই ইহানের জন্মদিন। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। কেউ বেলুন ফুলাচ্ছিলেন, কেউ টানিয়ে দিচ্ছিলেন, সবার মনেই ছিল উৎসবের আমেজ। ওই সময় শিশু রাফসা খাটে বসে খেলা করছিল।
একপর্যায়ে পরিবারের অজান্তে রাফসা একটি বেলুন মুখে দেয়। দুর্ঘটনাক্রমে সেটি তার গলায় আটকে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রাফসার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

