জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টা’ মামলায় সাংবাদিক মাহমুদুর রহমান খালাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ৭ বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন।
মামলা থেকে খালাস পাওয়ার পর সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, আপিলের রায়ে আমি খুশি। পতিত ফ্যাসিস্ট সরকারের পতন না হলে আমি হয়তো এই খালাস পেতাম না।

এর আগে, দেশে ফিরে গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে গত বছরের ৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি আপিল করেন। ওইদিন জামিন পান দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

