জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও জনগণের মতামত জানার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে দাবি করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত।
যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। অবিলম্বে সরকার এই বিষয়ে পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

