জামায়াত আমিরের চিকিৎসায় সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

বিশেষ সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হওয়ার পর তার চিকিৎসায় সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

রোববার (২০ জুলাই) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে

পোস্টে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে সেনাপ্রধান ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসা সংক্রান্ত যেকোনো সহযোগিতা দিতে সেনাবাহিনীর প্রস্তুতির কথা জানান।

পোস্টে সেনাপ্রধানের এমন সহানুভূতির জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এর আগে, শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমে নেতাকর্মীরা তাকে সামলে নেন এবং কিছুক্ষণ পর তিনি বসে থেকে বক্তব্য দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং রাত ৯টা ১৫ মিনিটে তিনি বাসায় ফেরেন।

অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হওয়ার পর জামায়াত আমির তার ভেরিফায়েড পেজে লেখেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। এ সাময়িক অসুস্থতার কারণে সমাবেশে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রেখেছেন।”

তিনি জানান, তার অসুস্থতার খবর শুনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেকে খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে থাকাকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সরাসরি দেখা করেছেন।

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলামসহ বিভিন্ন ধর্মীয়-রাজনৈতিক সংগঠনের নেতারা খোঁজখবর নিয়েছেন।

পোস্টে তিনি বলেন, “আমি দেশ-বিদেশের অসংখ্য সহকর্মী, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব, এমনকি সরকারের বিভিন্ন উপদেষ্টার খোঁজখবর এবং দোয়ায় কৃতজ্ঞ। মহান রাব্বুল আলামিন যেন সবাইকে উত্তম প্রতিদান দেন।”

অন্য একটি পোস্টে ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) অসুস্থতার খবর শুনে ফোনে খোঁজ নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...