জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

গাজীপুরের কাশিমপুর ‘হাই সিকিউরিটি’ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে মুক্ত হন। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।
শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। দেশের বিভিন্ন থানায় তার নামে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা। সুইডেন আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় রাজাধানীর তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়।
তিনি জানান, ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন তিনি। গতকাল তার জামিনের কাগজপত্র জেলারের কাছে এলে তা যাচাই-বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেয়া হয়। তিনি তার স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান বলেও জানান তিনি।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় , শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম ২০১৪ সাল থেকে কাশিমপুর ‘হাই সিকিউরিটি’ কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল-৬৬৩/২০। তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর থেকেই দেশের বিভিন্ন কারাগারে অবস্থান করেন তিনি। সুইডেন আসলামের জামিনের কাগজপত্র গতকাল কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ সেই জামিনের কাগজ যাচাই-বাছাই করে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব খুন হন। এ ঘটনায় শেখ আসলামসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। ১৯৯৮ সালের (৮ এপ্রিল) অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলার ২৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত পুলিশ মাত্র ১৪ জনকে আদালতে হাজির করতে পেরেছে। এই মামলা জামিনে মুক্তি পেলেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

