জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, শমী কায়সারের নামে ১’শ কোটি টাকার মানহানির মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলো (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে মাগুরায় ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
সোমবার (১৪ অক্টেবর) সকালে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মো: রেজোয়ান কবির নামের এক ব্যক্তি। এসয় তিনি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী মো: কাজী মিনহাজ উদ্দিন। মামলায় একমাত্র আসামি হিসেবে শমী কায়সারের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বাদীর আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে কটূক্তি করায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি শমী কায়সারের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন মামলার বাদী রেজোয়ান কবির।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

