জুনের পর নয়, ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরেই হতে পারে, তবে তা ২০২৬ সালের জুন মাসের পরে হবে না। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আসন্ন নির্বাচনে তিনি কোনোভাবেই অংশ নিচ্ছেন না।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে মূল্যস্ফীতি ও ব্যাংক খাত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল, আর রাজনীতির মাটিও অস্থির। “বিপ্লবের ৯ মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে,” মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সনদই নির্বাচনের পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, “একমত হওয়া সহজ কাজ নয়।”

তিনি জানান, কোন কোন কমিশন রাখা হবে—তা নিয়েই শুরু থেকেই বিভেদ দেখা দিয়েছে। কেউ কেউ তৈরি পোশাক খাতের জন্য আলাদা কমিশন দাবি করলেও সেটি হয়নি। আবার শিক্ষা খাতকে গুরুত্ব না দেওয়া নিয়েও রয়েছে অসন্তোষ।

তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে নারী সংস্কার কমিশন। এই কমিশনের সুপারিশে ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তন এনে নারীদের অধিক অধিকার দেওয়ার প্রস্তাব রাখা হয়। এতে ইসলামপন্থী দলগুলো ব্যাপক বিক্ষোভ শুরু করে।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, গত ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। এর ফলে দলটি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলেই ধারণা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এই সিদ্ধান্ত বড় ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।শনিবার (২ মে) নির্বাচন...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত...