জুলাই-আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে

প্রথমে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই-আগস্টের গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: তাজুল ইসলাম জানিয়েছেন উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেছেন, বিচার স্বচ্ছতার জন্য সব কিছু করবে সরকার।
এর আগে, রবিবার (০৮ সেপ্টেম্বর) তিনি জানান, ভারতের সাথে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আলোকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে।
এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, গণহত্যার অভিযোগে দায়ের করা বেশিরভাগ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে।
আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যার প্রমাণ নষ্ট হওয়ার আগেই তা সংরক্ষণ করা বড় একটি চ্যালেঞ্জ। আলামত নষ্ট হওয়ার আগেই যাদের কাছে গণহত্যা এবং নির্যাতনের যেসব প্রমাণ আছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে কিংবা তদন্ত সংস্থার কাছে জমা দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।
শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাসহ যত বড় প্রভাবশালী আসামিই হোক না কেন তাদের সবার সাথে সমান আচরণ করা হবে। কারও প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

