‘জুলাই’ নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ খান

‘জুলাই’ গণ-অভ্যুত্থান নিয়ে গান বানানোর ঘোষণা দিলেন আলোচিত তরুণ গায়ক তাসরিফ খান। ব্যতিক্রমধর্মী এই গানের লিরিক লিখবেন ভক্তরাই, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি ।
ফেসবুক পোস্টে তাসরিফ লিখেছেন, “জুলাই নিয়ে গান বানাচ্ছি, যে গানের লিরিকস লিখবেন আপনারা।” এরপর তিনি সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন,“জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত, এক শব্দে, এক লাইনে বা কয়েক লাইনে যা খুশি কমেন্টে লিখে যান।”
তিনি জানান, পাঠকদের লেখা থেকে যেসব শব্দ বা লাইন বেছে নেওয়া হবে, সেগুলো গানে ব্যবহৃত হবে এবং সেই অংশটুকু গানের ভিডিওতেও দেখানো হবে। গানটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘জুলাই’, যেখানে লিরিকসে থাকবে ‘বাংলাদেশ’ শব্দটিও।

তাসরিফ বলেন, “গানটা হবে সবাইকে নিয়ে, সবাই মিলে লিখব আমরা, আমার সুরে, আপনাদের ভাষায়।”
এদিকে, গত মাসেই প্রকাশ পেয়েছে তাসরিফের নতুন গান ‘পাহাড় যাব’। গানটিতে দীর্ঘ ৮ বছর পর আবারও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসরিফ খান ও জিসান খান শুভ। গানটি শ্রোতাদের কাছে ভালো সাড়া পেয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

