জুলাই শহীদ স্মৃতি ফেউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিলেন ড. ইউনূস

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জুলাই-আগষ্টের গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ড. ইউনূস এর পক্ষ থেকে নেয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধ’র ভাই স্নিগ্ধ মুগ্ধ। সাত সদস্য বিশিষ্ট এই ফাউন্ডেশনের সভাপতি হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস আর সাধারণ সম্পাদক হলেন স্নিগ্ধ মুগ্ধ।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে ইতিমধ্যে ৭টি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও অসহায় মানুষদের মাসিক ভাতা দেয়া হবে। এটা এই সপ্তাহের মধ্যে আমরা শুরু করব। দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউে এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ মুগ্ধ’র ভাই স্নিগ্ধ বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের উন্নত চিকিৎসা শুরু করা হবে আমাদের প্রথম কাজ। এই সপ্তাহ থেকেই দ্রুতভাবে সহায়তার কাজ শুরু হবে। এই ফাউন্ডেশন থেকেই শহীদ পরিবারদের অনুদান দেয়া হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

