জ্বালানি খাতে ১ বিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি: উপদেষ্টা রিজওয়ানা

আগামী ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার’কে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এর মধ্যে চলতি বছরেই ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ ইউরো বাংলাদেশকে দেওয়া হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি পরিবেশ ও জলবায়ুবিষয়ক খাতে জার্মানির এই সহযোগিতার জন্য দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা বলেন, এই অর্থ সহযোগিতার আওতায় নারী, ক্ষুদ্র জাতিসত্তা ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কাজ করা হবে বলেও জানান তিনি।
জার্মানির রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি সরকারের দক্ষতার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

