ডায়মন্ড ওয়ার্ল্ডের ‘এমডি’ দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

বাংলাদেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর একটি দল গতকাল রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, দিলীপ আগারওয়ালা রাজধানীর গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এরপর মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাবের ৪টি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয়। এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
পরে রাত ১১টার দিকে র্যাবের আরও ৪টি গাড়ি এসে ওই ভবনের সামনে অবস্থান নে। এরপর ডায়মন্ড ওয়ার্ল্ডের পুরো ভবন ঘিরে রাখে র্যাব সদস্যরা। ২০ তলা ভবনের নিচ তলাসহ মোট ৬টি ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম এবং অফিস। র্যাবের সদস্যরা ভবনের সবকটি ফ্লোরে তল্লাশি চালায়। পরে রাত ১টার দিকে র্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণ চোরাকারবারি দিলীপ কুমার আগারওয়ালা।
র্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও ডায়মন্ড চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে দিলীপ আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

