ডিএমপির ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন, প্রশ্ন সারজিসের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ থাকা কিছু কর্মকর্তার বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন—”ডিএমপির কিছু পুলিশ কর্মকর্তা নিয়মিত ঘুষ খাচ্ছেন, নিরপরাধদের হয়রানি করছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না?”
পোস্টে সারজিস লেখেন, “ডিএমপি কমিশনার যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্বশীল ভূমিকা রাখছেন, তাদের পুরস্কৃত করছেন—এটা অবশ্যই প্রশংসনীয়। তবে তার অধীনে থাকা কিছু চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত পুলিশ এখনো ঘুষ নিয়ে যাচ্ছে, চাঁদাবাজির ভাগ নিচ্ছে, এমনকি মিথ্যা মামলায় সাধারণ মানুষকে ফাঁসাচ্ছে। এদের ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?”

তিনি আরও বলেন, “নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, আবার টাকা নিয়ে মূল অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। এসব পুলিশরূপী কালপ্রিটদের রমরমা ঘুষের বাজার বন্ধ করুন। এখনই ব্যবস্থা নিন, না হলে কিন্তু ছাড় দেওয়া হবে না।”
সারজিস আলমের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কমেন্ট করছেন এবং দাবি জানাচ্ছেন, ডিএমপির অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
ডিএমপির পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

