ডিজিটাল আইনের মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেয়ার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: নূরে আলম এ মামলাটির অভিযোগ আমলে না নিয়ে তারেক রহমানকে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: জুয়েল মিয়া।
এর আগে, গত ২৯ জুলাই (সোমবার) রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের জন্য আবেদন করে। এ বিষয়ে আদেশের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিলো। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে অভিযোগ পত্র আমলে না নিয়ে তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার দায় থেকে অব্যাহতি দেন।
জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ বলে ঘোষণা দেয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত করে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয় ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
তবে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অভিযোগ পত্র না নেওয়ায় অধিকতর তদন্তের নির্দেশ পরে। পরবর্তীতে ২০২৩ সালে ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপপরিদর্শক মো: হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

