বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না: ডিবিপ্রধান

বিশেষ সংবাদ

ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে এরপর থেকে কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে জানান নতুন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো: রেজাউল করিম মল্লিক।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ডিবিপ্রধান।

ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর এই সর্ব প্রথম আনুষ্ঠানিকভাবে মো: রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের সামনে এলেন। এ সময় উপ-কমিশনার, ডিবি পুলিশের যুগ্ম কমিশনার ও ডিসি মিডিয়া উপস্থিত ছিলেন।

এ সময় ডিবিপ্রধান বলেছেন, ডিবি কার্যালয়ে কোনো নায়ক-নায়িকা এবং সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন তিনি ন্যায়বিচার পাবেন। গ্রেপ্তার আসামি আসামিদের কোনো রকমের নির্যাতন করা হবে না।

ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন কখনো আতঙ্কিত না হয়, আমাদেরকে যেন শুধু অপরাধীরাই ভয় পায়। ডিবিকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা ও আস্থাস্থল। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করবো ততদিন পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

গত ০১ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ কমিশনার মো: রেজাউল করিম মল্লিক ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও...

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ার...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন,...

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেল পাম্প সংলগ্ন এলাকায়...