ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়ি থেকে ৪ ছাত্রলীগের নেতাকর্মী আটক

সারাদেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর খাগড়াছড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে জেলার গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় থেতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার হাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি সোহাগ মিয়া, সক্রিয় কর্মী মো: সেলিম, মো: আব্দুল রহিম ও মোহম্মদ আজিজুল। তারা সবাই উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামূল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

