ঢাকায় অস্ত্র লুট, পুলিশ হত্যার ঘটনায় মামলা হবে: ডিএমপি কমিশনার

ঢাকায় থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও পুলিশ হত্যার ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মো: মাইনুল হাসান। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ক্রিমিনাল ইভেন্ট কখনও তামাদি হয় না। ঢাকায় অস্ত্র লুট, পুলিশ হত্যার ঘটনায়ও মামলা করা হবে। সারা দেশে গণহারে মামলা ও এজাহারের বিষয় তিনি বলেন, এজাহারে নাম থাকলেই যে তাকে গ্রেপ্তার বা আটক করতে হবে বিষয়টা এ রকম না। কালেকটিভ তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে। সেভাবেই পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত করে সব মামলায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী দুই এক সপ্তাহর মধ্যেই ডিমপির সকল থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থার আরও উন্নতি হয়েছে ট্রাফিক পুলিশ এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে। ধীরে ধীরে পুলিশের কার্যক্রমে আরো উন্নতি হবে। এ ছাড়াও সারাদেশে ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে। পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রমও শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

