মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, রেজাউল করিম বাদশা

বিশেষ সংবাদ

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৬ বছর ধরে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি চক্র দেশে গণতন্ত্রবিনাশী চক্রান্তে লিপ্ত। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল, আজ তারাই গণতন্ত্রের কথা বলছে। তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয়।”

বুধবার (০২ জুলাই) বিকাল সাড়ে চারটায় শেরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

রেজাউল করিম বাদশা আরও বলেন,“বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গত ১৬ বছরে গ্রেফতার, নির্যাতন, খুন ও গুম করা হয়েছে। বহু নেতা বাড়িছাড়া হয়ে মাসের পর মাস পলায়ন করে জীবন রক্ষা করেছেন। কিন্তু এসব সত্ত্বেও নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাননি, তারা সাধারণ মানুষকে আন্দোলনের সাহস জুগিয়েছেন।”

তিনি অভিযোগ করে বলেন,“শেখ হাসিনার পতন কোনো এক মাসের আন্দোলনের ফল নয়, এটি হাজারো মানুষের ত্যাগ ও জনগণের সম্মিলিত প্রতিরোধের ফসল। কিন্তু কিছু মহল এই সাফল্যকে কেবল নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে, যা ন্যায্য নয়।”

তিনি আরো বলেন,“সদস্য নবায়ন ও অন্তর্ভুক্তির মাধ্যমে বিএনপি গণমানুষের শক্তি অর্জনের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের যুক্ত হওয়া আমাদের আন্দোলনকে আরও বেগবান করবে। গণতন্ত্রের যাত্রা এখন আর থেমে থাকবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, মোঃ জাহিদুল ইসলাম হেলাল,

শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, নির্বাহী সদস্য আলহাজ্ব শাহ আলম পান্না ও হাসানুল মারুফ শিমুল প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে স্থানীয় সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুটি পৃথক মামলায় তাঁকে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত,...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয়...