তীব্র তাপদাহে ১৪ দিনে হিট স্ট্রোকে ১৫ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে তীব্র তাপদাহে নতুন করে হিটস্ট্রোকে আরও ৩ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন মারা গেছেন। সোমবার (০৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিটস্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুর এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, গত ১৪ দিনে হিট স্ট্রোকের শিকার হয়েছেন অন্তত ৩৪ জন, আর ১৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত (২২ এপ্রিল) থেকে গতকাল রবিবার (০৫ মে) সকাল পর্যন্ত সারাদেশে তীব্র গ্ররমে ১৪ দিনে ৩৪ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও তিনজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
হিটস্ট্রোকে মারা যাওয়া ওই ব্যক্তি নড়াইল জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ৭ জন মারা গেছেন মাগুরায়। এছাড়াও মৃত্যুর খবর এসেছে চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, খুলনা, রাজবাড়ী, হবিগঞ্জ, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুর থেকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

