থানায় মামলা না নিলে এক মিনিটেই বরখাস্ত করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর কোনও থানায় মামলা না নিলে সেই থানার অফিসার ইনচার্জকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপি সদর দফতরে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে অভিযোগ করে একজন অটোরিকশাচালক বলেন, আমাকে কামরাঙ্গীরচর এলাকায় রবিবার (২৪ নভেম্বর) ও এর আগে একদিন মারধর করা হয়েছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে ডিমপির কমিশনার সাজ্জাত আলী। বলেন, আপনি থানায় মামলা করেননি কেন? ঘটনাটি মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। আর মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটেই বরখাস্ত করা হবে।
এ সময় ডিমপি এলাকায় চাঁদাবাজির বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, রিকশা-ভ্যানে কোনও চাঁদাবাজি চলবে না। গরিব মানুষদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় টোকাইরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। পুলিশের কোনও সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির এই নতুন কমিশনার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

