দাবি না মানলে দুই মিনিটেই শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরবো: শিক্ষক সমিতির সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এখন কার্যত শাটডাউনে। যৌক্তিক দাবি গুলো না মানা পর্যন্ত ক্লাস নয়, পরীক্ষা নয়—রাজপথই হবে প্রতিবাদের জায়গা—এমন ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কাকরাইল মোড়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘সরকারকে বলছি—আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। দাবি মানলেই আমরা শিক্ষার্থীদের নিয়ে দুই মিনিটে কাকরাইল ছাড়ব, ক্যাম্পাসে ফিরে যাব। আর যদি দাবি না মানা হয়, তাহলে কেউ আমাদের এই রাজপথ থেকে সরাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। কেউ ষড়যন্ত্র করতে আসিনি, কারও বিরুদ্ধে আন্দোলন করছি না। কিন্তু আমাদের শান্তিপূর্ণ অবস্থানেও পুলিশ লাঠিপেটা করেছে। এটা স্পষ্ট অন্যায়।’
এর আগেও দুপুরের দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে ড. রইস উদ্দিন বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা ঘরে ফিরবো না, ক্যাম্পাসে ফিরবো না—যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হয়। এখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা পরীক্ষা কিছুই চলবে না।’
শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে অনুমোদন ও পূর্ণাঙ্গ বাজেট বাস্তবায়ন।
এই দাবিগুলোর প্রতি সরকার ইতিবাচক সাড়া না দিলে রাজপথেই আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

