মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

বিশেষ সংবাদ

দেশের চলমান পরিস্থিতিতে যদি সরকারকে অর্পিত দায়িত্ব পালন প্রায় অসম্ভব করে তোলা হয়—তাহলে সরকার তা স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে এই অবস্থান জানানো হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, “নির্বাচন, সংস্কার ও বিচার—এই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সময় নানা অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং উদ্দেশ্যপ্রণোদিত কর্মসূচির কারণে সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা মোটেই কাম্য নয়।”

বৈঠকে উপদেষ্টারা মত দেন, দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য দায়িত্ব পালনে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। এ জন্য রাজনৈতিক দলগুলোর মতামত শোনা হবে এবং সরকারের অবস্থান জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “পরাজিত শক্তি বা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করা হলে, সেইসব কারণ জনগণের সামনে তুলে ধরা হবে এবং সরকার জনগণকে সঙ্গে নিয়েই পরবর্তী করণীয় ঠিক করবে।”

সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা জুলাইয়ের অভ্যুত্থানের জনপ্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। কিন্তু যদি কারও কর্মকাণ্ডে সেই পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়, তবে সরকার তার সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুটি পৃথক মামলায় তাঁকে...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত আইনি কার্যক্রম পরিচালনা করার জেরে এই...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত,...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয়...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য...