দুর্গাপূজা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেছেন তিনি।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ১৩ তারিখে দশমী পর্যন্ত পূজামণ্ডপ বিশেষ নিরাপত্তায় থাকবে। এরপরও দেশে সব জায়গায় নিরাপত্তা থাকবে।
তিনি আরো জানান, যেখানে যতটা দরকার, সেখানে সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেওয়া হয়েছে। সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দাবি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাতে সেই ভাবেই কাজ চলছে।
উপদেষ্টা জানান, বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ৩৬৫ দিনই দেশের সব মানুষ নিরাপদে থাকবেন। মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

