দুর্নীতি মামলায় ৮ বছরের সাজা থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

দুর্নীতি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিশেষ জজ আদালতের দেওয়া ৮ বছরের কারাদণ্ড বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট ।
তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ই জানুয়ারি রাজাধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০০৪ সালের ২১ আগস্টে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সাল থেকে লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন। এছাড়ও ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এবং দুর্নীতি মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

