দেশে ফিরেই গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন

সৌদি আরব থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন ইলিয়াস। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলার উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলায় গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল শিক্ষার্থী সাব্বির হোসেন। এ দুই হত্যা মামলাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সে বিদেশে আত্মগোপন করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন ইলিয়াস বলেন, আজ ভোরে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। গতকাল রাতে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে আমাদের নিকট তাকে হস্তান্তর করেছে। আজ বিকেলের মধ্যেই তাকে আদালতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

