দেশ পরিচালনার দায়িত্ব পেলে সেবক হিসেবে কাজ করবে জামায়াত

জামায়াতে ইসলাম কখনও দেশ পরিচালনার দায়িত্ব পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ সদরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামীর এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমীর বলেন, যারা অতীতে দেশের মালিক হয়েছেন তাদের পরিণতি বাংলাদেশের জনগণ দেখেছে। এই থেকে দেশের সকল রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, যারা একটি জাতিকে বিভক্ত করে তারা দেশ এর দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখন ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা কোনও বিভক্ত জাতি দেখতে চাই না। দেশের মানুষের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো আর কোনও সুবিধা কাউকে দেওয়া হবে না।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশের সাধারণ মানুষ তাদের নিকট অসহায় ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, বিচারের নামে প্রহসন করে বহু মানুষকে তারা হত্যা করেছে। এসব হত্যার বিচার এই দেশেই করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

