দোহারে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে বিএনপি নেতাকে হত্যা

ঢাকার দোহারে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হারুনুর রশিদ (৬৫) নামের এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে।
নিহত হারুনুর রশিদ নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি এলাকায় ‘হারুন মাস্টার’ নামে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২ জুলাই) ভোরে উপজেলার বাহ্রা স্কুলের নিকট এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে তার ওপর হামলা চালানো হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, “হারুন মাস্টারের শরীরে গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।”
তিনি আরও জানান, ঘটনার তদন্তে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

