ধর্মীয় মূল্যবোধের বিপরীতে কোনো রাজনীতি নয় : হাসনাত আবদুল্লাহ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া এই দলটির নেতারা ঘোষণা দিয়েছেন, তারা কোনো বিদেশি মতাদর্শ নয়, বরং বাংলাদেশপন্থি রাজনীতি করবেন।
দল গঠনের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “রাজনীতির আগেও আমার প্রথম পরিচয়—আমি একজন মুসলমান। আমি এই পরিচয় গর্বের সঙ্গে ধারণ করি এবং আজীবন করেই যাবো।”
তিনি আরও বলেন, “আমি আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো রাজনীতি করবো না। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের রাজনৈতিক আদর্শে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই স্থান পাবে না।”

সম্প্রতি একটি বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, “যা হয়েছে, তা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা মানুষ, আমরা নির্ভুল নই। তবে কোনো ভুল হলে আমি চাই, আপনারা আমাদের আপন ভাইয়ের মতো ভুল ধরিয়ে দেবেন। ‘যদি’, ‘কিন্তু’ কিংবা ‘অথবা’ ছাড়াই আমরা ভুল সংশোধন করবো।”
জনগণের প্রতি আস্থা রেখে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, তারা দেশের স্বার্থ ও জনগণের বিশ্বাসের সঙ্গে কোনো আপস করবেন না এবং নতুন প্রজন্মের জন্য একটি নৈতিক ও আদর্শিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে চান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

