নতুন করে রেল কর্মচারীদের আর কোনও দাবি মানা সম্ভব না: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি এরই মধ্যে পূরণ করা হয়েছে, এর বাইরে নতুন করে আর কোনও দাবি মানা সম্ভব না।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রেলের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ আরও দাবি আছে। হঠাৎ করেই এত অর্থের সংকুলান করা কঠিন।

প্রসঙ্গত, অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি গেছেণ রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পরের শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।
এর আগে, গতকাল রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রেলওয়ের রানিং স্টাফরা। রেলওয়ের কর্মচারীরা অভিযোগ করে বলেন, দিনে ৮ ঘণ্টার জায়গায় রেলের রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

