নদ-নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে: পানি উপদেষ্টা

দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে শুধু নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদ-নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেছেন এ উপদেষ্টা। সেমিনারে নদীর জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন অন্যান্য বক্তারা।
পানি সম্পদ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক সব নদীতে আমাদের পানির হিস্যা আছে। সে বিষয়ে আমরা ভারতের সঙ্গে কথা বলবো। আগে থেকেই সতর্ক থাকলে এবারে বন্যায় আমাদের ক্ষতির পরিমাণ অনেকটা কম হতো।
উজানের দেশগুলোর সঙ্গে পানির বিষয়ে ভাটির দেশ হিসেবে কথা বলতে হবে। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষার জন্য সরকার জোরালেভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
এ সেমিনারে বক্তারা বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ আয়োজিত সেমিনারে আন্তঃসীমান্ত নদী রক্ষার জন্য নদী কমিশন, তিস্তা-গঙ্গা চুক্তিসহ মোট নয়টি সুপারিশ ও দাবি তুলে ধরা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

