নবীন কর্মকর্তাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে।”
তিনি আরও বলেন, “সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদের সুরক্ষা, অপরাধ দমন এবং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
অনুষ্ঠানের শুরুতেই সেনাপ্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। পরে আটটি প্লাটুনের নবীন কর্মকর্তা তাকে সালাম জানান। দীর্ঘ প্রশিক্ষণ শেষে যাঁরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে পুরস্কার তুলে দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

