নাটোরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নাটোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিগত সরকারের ‘গণহত্যার’ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১০ মে) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা শহরের কানাইখালী এলাকা থেকে একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “সাবেক সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশজুড়ে সন্ত্রাস ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতা হারিয়েছে। এখন সময় এসেছে তাদের বিচার নিশ্চিত করার।”

তারা আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ’ নামটি এখন জনগণের কাছে ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই দলটিকে নিষিদ্ধ ঘোষণা ও অতীত ‘গণহত্যার’ বিচার সময়ের দাবি বলে উল্লেখ করেন তারা।
সমাবেশে বক্তারা নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশির মাহমুদ, সদস্য সচিব সামিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী আসিকুর রহমান, রেজা রাব্বানি, শশী খাতুনসহ অন্যান্য নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

