নিজের নিরাপত্তার জন্য বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা

বিশেষ সংবাদ

নিজের নিরাপত্তা ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে মা-বাবার বিরুদ্ধেই আদালতে মামলা করেছেন মেয়ে মেহরীন আহমেদ (১৯)। ইংরেজি মিডিয়ামের এই তরুণী বলেন, ‘আমি সুন্দর একটা জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি।’

মামলার আসামি মেহরীনের বাবা নাসির আহমেদ বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক এবং মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপক পদে কর্মরত আছে বলে জানা গেছে।

রোববার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বাদীর আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০’ এর আওতায় মামলাটি করা হয়েছে। এতে বাদী তার ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাধীনতা চেয়ে আদালতের কাছে সহায়তা চান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় মেহরীনকে তার মা ও বাবা শারীরিকভাবে আঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে তার শরীরে নীলফুলা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, মেহরীন প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বাবা-মা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যবহারেও বাধা দিচ্ছেন। পারিবারিক সম্পর্কের কারণে যে সুযোগ-সুবিধা তার প্রাপ্য, তা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া, নিয়মিত মৌখিক নির্যাতন, অপমান, হুমকি ও শারীরিক নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে।

মেহরীন বলেন, ‘শারীরিক এবং মানসিক নির্যাতনে আমি বিপর্যস্ত। আমি বিচার চাই, আর কোনো নির্যাতনের মধ্যে থাকতে চাই না।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীরা...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে...

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭১ সালের এই...

হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় টানা প্রায় ৮ ঘণ্টা...

জনগণকে গর্জে উঠতে হবে, আন্দোলনে পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো...

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

নাটোরের বড়াইগ্রামে তেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে একটি...

রাজনীতি থেকে অবসর নিতে চান মির্জা ফখরুল, কাউন্সিলের পর পরিবর্তনের ইঙ্গিত

চলতি বছরেই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...