নির্বাচনের সময় জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নির্বাচনের সময় জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনের সময় জানিয়ে সেনাপ্রধান বলেন, যাতে আগামী ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হতে পারে সে জন্য তিনি যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এসব কথা বলেছেন।
গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনীর সদস্যরা কোনো রকমের বাধা দেয়নি। আর এতেই শেখ হাসিনার ভাগ্য বদলে যায় এবং ১৫ বছর ক্ষমতায় থাকার পর এই স্বৈরাচারী শাসক পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার জানিয়েছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ওপর তার পূর্ণ সমর্থন আছে।
একই সাথে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করার একটি রূপরেখার কথা জানিয়েছেন সেনাপ্রধান। তিনি জানান, যাই হোক না কেনো আমি ড. ইউনূসের পাশে থাকবো। যাতে করে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

