নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল-মিটিং করলে ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

বিশেষ সংবাদ

বাংলাদেশ পুলিশে’র মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম বলেছেন, ‌অতীততের কর্মকাণ্ডের জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের কোথাও মিছিল-মিটিং করতে পারবে না। কোথাও মিছিল-মিটিং করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ অক্টেবর) দুপুরে রংপুরে এক সুধী সমাবেশে এসব কথা বলেন দিসি। রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আইজিপি ময়নুল ইসলাম বলেন, নতুন করে অস্ত্র নীতিমালা করা হচ্ছে। গত ১৬ বছরে যাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা ছিল না, তারা অস্ত্রের লাইসেন্স পেয়েছিল এবং সেই অস্ত্র ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশের নিরীহ জনগণের ওপর ব্যবহার করা হয়। বিগত হাসিনা সরকারের ফ্যাসিস্টরা বৈধ অস্ত্র নিয়ে অবৈধভাবে
দেশের সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই অস্ত্রের আঘাতে অসংখ্য ছাত্র-জনতা আহত ও শহীদ হয়েছেন। আহতদের মধ্যে অনেকে দীর্ঘস্থায়ী পঙ্গুত্ব জীবন বরণ করেছেন।

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি’র তদন্ত করছে। এই মামলায় পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনায় পুলিশের কতিপয় কিছু বিপথগামী কিছু জড়িত ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের নেতৃত্ব পর্যায়ের কয়েকজন বিপথগামী কর্মকর্তার কারণে বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল।

তিনি আরও বলেন, এখন আমর দেশের সাধারণ জনগণের আস্থার পুলিশ তৈরি করতে চাই। দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ (ওসি) পদে ধারাবাহিকভাবে বদলি করা হচ্ছে। এই পদে যারা যোগ্য তাদেরই আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।সিরাজগঞ্জের...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে...