নেসকোর প্রিপেইড মিটার মানি না, শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ

বিশেষ সংবাদ

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়রী) দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে এবং নানা জটিলতার সম্মুখীন হতে হবে।

বক্তারা বলেন, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ক্ষতিকর।

মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল, নাঈমুল ইসলাম প্রমুখ।

ছবি :অন্বেষণ।

তারা বলেন, “প্রিপেইড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ সেবার মান উন্নত না হয়ে বরং গ্রাহকদের ভোগান্তি বাড়বে। তাই অবিলম্বে এই কার্যক্রম বন্ধ করতে হবে।”

মানববন্ধন শেষে এক প্রতিবাদী মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করে, যেখানে তারা দ্রুত প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানান

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, “স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

স্থানীয়রা মনে করছেন, এই আন্দোলনের মাধ্যমে নেসকো কর্তৃপক্ষ জনগণের দাবি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চীনের অত্যাধুনিক ‘সাবমেরিন হাঙ্গর’ পেল পাকিস্তান

অন্বেষণ ডেস্ক : ভারত মহাসাগর ও আরব সাগরে নিজেদের নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন হাঙ্গর বুঝে পেয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার...

শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) ভোর রাতে উপজেলার শাহ...

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক একটি প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ...

ভারত মহাসাগরে আধিপত্য বাড়াতে চীনের অত্যাধুনিক ‘সাবমেরিন হাঙ্গর’ পেল পাকিস্তান

অন্বেষণ ডেস্ক : ভারত মহাসাগর ও আরব সাগরে নিজেদের নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াতে চীনের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন...

শেরপুরে দুই চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার...

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ...

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার...