পদত্যাগ করলেন পিএসসি’র চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মে: সোহরাব হোসাইনসহ এই কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকালে পিএসসি সচিবের নিকট তারা পদত্যাগপত্র জমা দেন।
পিএসসি সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা এসব পদত্যাগপত্র ইতিমধ্যে রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দিয়েছি। বাকি দুইজন এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা আগামীকালের (বুধবার) মধ্যে জমা দেবেন।
পদত্যাগ করা সদস্যরা হলেন, সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, অধ্যাপক মুবিনা খন্দকার, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব খলিলুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন মাউশির, সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
দুইজন সদস্য এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন, সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম ও সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

