পলাতক পুলিশ সদস্যরা এখন থেকে সন্ত্রাসী বিবেচিত হবে

পুলিশের যেসব সদস্য এখনো পলাতক রয়েছেন দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশ বাহিনীর মোট ১৮৭ জন সদস্য এখনো কাজে যোগ না দিয়ে পলাতক রয়েছেন। তারা সবাই এখন ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত হবে এবং দেখামাত্রই তাদের গ্রেফতার করা হবে। অপরাধীদের ক্ষেত্রে যে আইন রয়েছে, তাদের ক্ষেত্রে সেই আইন প্রয়োগ করা হবে।
তিনি আরো জানিয়েছেন, ৫ আগস্টের পর পুলিশের যে রকম অবস্থা ছিলো, আগের সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে ২/৪ দিনে সেই অবস্থা থেকে বের করে আনবো। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, পরবর্তীতে আরো উন্নতি হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগ ক্ষেত্রে কিছু লোক মেধায় চাকরি পেয়েছে। আর এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

