পাকিস্তানপন্থি’ ট্যাগ দিয়ে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে : হেফাজতে ইসলাম

বিশেষ সংবাদ

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কোনো মতাদর্শ বা গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, ‍এ ধরনের ট্যাগ দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীন মতপ্রকাশকে দমন করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, “ইন্ডিয়ান মিডিয়া ও কিছু মহল বাংলাদেশের ছাত্র ও গণমানুষের প্রতিবাদকে ‘পাকিস্তানপন্থি’ বলে প্রচার করছে। এটি একধরনের রাজনৈতিক ফ্রেমিং, যা ভারতীয় আধিপত্যবাদী বর্ণনায় বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে পারে।”

আজিজুল হক বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিকে পাকিস্তানপন্থি বলে ট্যাগ করা মানে হলো ইতিহাস বিকৃতি এবং জনগণের কণ্ঠরোধ করা। আমরা এই অপচেষ্টা প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাতচল্লিশের দেশভাগ, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান—প্রত্যেকটি আন্দোলন ছিল জুলুম, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে। তাই ইতিহাসের প্রতিটি অধ্যায়ই আমাদের জাতীয় পরিচয়ের অংশ।”

হেফাজতের এই নেতা অভিযোগ করেন, “গত ফ্যাসিবাদী আমলে ভারতীয় রেটোরিক ব্যবহার করে দেশের ইসলামী নেতৃত্বের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে। সেই চর্চার পুনরাবৃত্তি হলে তা হবে জাতির জন্য আত্মঘাতী।”

তিনি বলেন, “আজকের বাংলাদেশে আমরা ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু দেখতে পাই না। আমাদের বিশ্বাস, এই দেশ বাংলাদেশপন্থি রাজনৈতিক সংস্কৃতির দিকেই এগিয়ে যাচ্ছে। তাই সাতচল্লিশ, একাত্তর এবং চব্বিশ—এই তিন অধ্যায়ে ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।”

আজিজুল হক ইসলামাবাদী সতর্ক করে বলেন, “ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ঐক্যকে ধ্বংস করতে বিদেশি বর্ণনাগুলো ঢালাওভাবে প্রয়োগ করা হলে তা নতুন বিভেদ সৃষ্টি করবে। আমরা সবাইকে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানাই।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হিন্দু, বৌদ্ধ,...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সামাজিক...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে...

জব্দকৃত ঘোড়া বিক্রি করায় কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের কালিয়াকৈরে জব্দ করা ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে...

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায়...

বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর...

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নরসিংদীর রায়পুরা উপজেলায় হয়রানিমূলক মামলায় এক কৃষককে গ্রেপ্তারের অভিযোগ...

এলপিজি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)...