পাহাড় শান্ত না থাকলে কেউ শান্তিতে থাকবে না: পাট-বস্ত্র উপদেষ্টা

পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। আর পাহাড় যদি অশান্ত থাকে তাহলে সবারই ক্ষতি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের (অব.) মো: এম সাখাওয়াত হোসেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন এই উপদেষ্টা। এ সময় তিনি এ মন্তব্য করেছেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, পার্বত্যাঞ্চলে যা ঘটছে, এতে দিন শেষে সাধারণ মানুষই কষ্ট পাচ্ছে। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। এছাড়া তিনি আরো বলেন, গত ১৫ বছরে শুধু সাগর চুরি নয় বরং পাট, বস্ত্র ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে মহাসাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে সকলের সহযোগিতা কামনা করেন এ উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন সামরিক, বেসামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

