‘পিন্ডি নয়, দিল্লি নয়’, বাংলাদেশই বিএনপির অগ্রাধিকার: তারেক রহমান

বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এখন তরুণদের হাতে—এমন বিশ্বাস থেকেই তরুণ প্রজন্মকেই রাজনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, “পিন্ডি নয়, দিল্লি নয়—বাংলাদেশই আমাদের একমাত্র অগ্রাধিকার।”
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “তরুণরাই পারে দেশের রাজনীতির ধারা বদলে দিতে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সিদ্ধান্ত হবে বাংলাদেশের মানুষের স্বার্থে—বাইরের কোনো দেশের ইশারায় নয়।”

তিনি আরও বলেন, “আর স্লোগাননির্ভর রাজনীতি নয়, সময় এসেছে কাজের রাজনীতির। আমাদের রাজনীতি হবে কর্মসংস্থানের, হবে দৃষ্টান্ত স্থাপনের।”
ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে, যা পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের জন্য থাকবে ‘ফারমার্স কার্ড’, যাতে কৃষি ভর্তুকি ও সুবিধা নিশ্চিত হয়।
তারেক রহমান বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেউ যদি সত্যিই জনপ্রিয় হন, জনগণের রায়ে জিতে আসুন—পদত্যাগ করে সাধারণ মানুষের কাতারে আসুন।” তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

