পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য দিলেন সবেক মন্ত্রী মির্জা আজম ও নানক

বিশেষ সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কাছে ইমেইলের মাধ্যমে লিখিত জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের দুই পলাতক সাবেক মন্ত্রী মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। এ তথ্য জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ ল ম ফজলুর রহমান

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মেজর ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত আটজন রাজনৈতিক নেতার সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন কারাগার থেকে, তিনজন সরাসরি উপস্থিত হয়ে এবং মির্জা আজম ও নানক পলাতক অবস্থায় বিদেশ থেকে ইমেইলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন

কমিশনের সভাপতি জানান, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করেননি কমিশনার। তিনি বলেন, “হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার চেষ্টাও হয়েছিল। চাল-ডাল কর্মসূচি, জঙ্গি সংশ্লিষ্টতা ও মাদরাসা পড়ুয়া জনবল নিয়োগের মতো বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়, যাতে মূল ঘটনা আড়াল থাকে।”

তিনি আরও জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে সময় দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া হলে প্রাণহানি কমানো সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, পিলখানা হত্যাকাণ্ডে কমিশন আরও ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্ববান জানিয়েছে। এর মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিমসহ আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঘটনাপরবর্তী ব্যবস্থা নিয়ে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের দেশত্যাগের খবরও গণমাধ্যমে আসে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...