পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা ফের গ্রেফতার

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর পাবনা জেলার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মালার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিল। এই অভিযানে অংশ হিসেবে পুলিশ সুপার মোরতোজা আলী খানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

