পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, এপিবিএন পাবে ভারি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠপর্যায়ের পুলিশের হাতে রাইফেলের মতো অস্ত্র থাকলেও, তাদের হাতে ভারি মারণাস্ত্র তুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৪ জুন) রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিশেষায়িত বাহিনী হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)র কাছে ভারি অস্ত্র থাকবে। কিন্তু থানা পুলিশের মতো মাঠপর্যায়ের ইউনিটগুলোর হাতে সেসব মারণাস্ত্র থাকবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন অনুযায়ী সক্ষমতা গড়ে তোলা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার এপিবিএন, থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করছে।
অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, “এই সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

