পেঁয়াজের বাজারে হঠাৎ অস্থিরতা, দামে আগুন

বিশেষ সংবাদ

রমজানে স্থিতিশীল থাকা পেঁয়াজের বাজার হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়ে গেছে। যেখানে গত শুক্রবার (১২ এপ্রিল) পর্যন্ত কেজি প্রতি বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়, সেখানে বুধবার (১৬ এপ্রিল) তা দাঁড়িয়েছে ৫৫-৬০ টাকায়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সামনে দাম আরও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়, আর খুচরায় ৫৫-৬০ টাকা। তবে দাম বাড়ার পেছনে কেউই সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। খুচরা ও পাইকারি বিক্রেতারা দোষ দিচ্ছেন আড়তদারদের, আর আড়তদাররা দুষছেন কৃষকদের মজুত প্রবণতাকে।

- Advertisement -
ছবি : সংগৃহীত।

কারওয়ান বাজারের এক আড়তদার জানান, মুড়িকাটা পেঁয়াজ বিক্রি করে লোকসানে পড়ার ভয়ে কৃষকরা এখন পেঁয়াজ বাজারে না ছেড়ে মজুত করে রাখছেন, এতে সরবরাহ কমে গিয়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

ভোক্তারা মনে করছেন, এই পরিস্থিতি পরিকল্পিত এবং বাজারে আবারও ‘সিন্ডিকেট’ সক্রিয় হয়ে উঠেছে। তারা বলছেন, নিয়মিত মনিটরিং না থাকায় কিছু মধ্যসত্ত্বভোগী ও দাদন ব্যবসায়ী বাজারকে নিয়ন্ত্রণ করছে।

- Advertisement -

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধি ব্যবসায়ীদের কারসাজিরই অংশ। আড়তদার, কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম্য না থামালে ভবিষ্যতে আরও পণ্যে এমন সংকট দেখা দেবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বচ্ছতা ফেরাতে জরুরি ভিত্তিতে মনিটরিং জোরদার, কৃষকদের সরাসরি বিক্রির সুযোগ তৈরি, এবং মধ্যসত্ত্বভোগীদের নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার। না হলে কোরবানির ঈদের আগে বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয়...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...