প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন, আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), ও আল আমিন সানি (১৯)। পুলিশ জানায়, দুপুর ২টায় তাদের আদালতে হাজির করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার কথা জানায়।

তবে মীমাংসার পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এরপর রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে দাফন সম্পন্ন হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত শনিবার দিবাগত রাতে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলায় ঘটনাস্থলে উপস্থিত থাকা ‘কথিত প্রেমিকা’র পরিচয় শনাক্ত হলেও তার নাম উল্লেখ করা হয়নি।
মামলার উল্লেখ্য আসামিরা হলেন, মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

