শেরপুরে

প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারচক্রে জড়িত ৩ জন গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় এক বিস্ময়কর অভিযানে উদ্ধার হয়েছে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। স্থানীয় এক পুকুরপাড়ের খাদ্যঘরে লুকিয়ে রাখা ছিল এই মূর্তিটি, যার ওজন ২৯ কেজিরও বেশি। র‍্যাবের তৎপরতায় মূর্তিটি উদ্ধার হওয়ার পাশাপাশি পাচার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে র‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে।

উদ্ধার হওয়া মূর্তির দৈর্ঘ্য ২৯.৫০ ইঞ্চি এবং প্রস্থ ১২.৭৫ ইঞ্চি। মূর্তিটি কী উপাদানে তৈরি এবং এর বাজারমূল্য কত তা নির্ধারণের কাজ চলছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় নাসিম উদ্দিন (২৮), অরিন প্রামানিক (৩৫) ও বুলবুল আহাম্মেদ (৪০)।

স্থানীয় সূত্র জানায়, একটি পুকুরপাড়ে শিশুরা খেলার সময় আচমকা একটি ধাতব মূর্তি দেখতে পেয়ে চিৎকার করে। এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং র‍্যাব অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূর্তিটি পাচারের জন্যই লুকিয়ে রাখা হয়েছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র‍্যাব অভিযানের পর রাতেই গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তিনজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাধ্যমিক শিক্ষক ও বাশিসের ইফতার মাহফিলে এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : দলীয় বিবেচনায় নয়, বরং সামগ্রিক প্রয়োজনের ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন শেরপুর-ধুনট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ...

বগুড়ায় বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে

বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–৩...

হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে ভারতের কাছে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ সরকার। এ তথ্য...

শেরপুরে মাধ্যমিক শিক্ষক ও বাশিসের ইফতার মাহফিলে এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : দলীয় বিবেচনায় নয়, বরং সামগ্রিক প্রয়োজনের ভিত্তিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন শেরপুর-ধুনট...

বগুড়ায় বিএনপি নেতার মামলায় সাবেক ওসি কারাগারে

বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৯ মার্চ)...

হাদি হত্যা মামলার গ্রেফতার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে ভারতের কাছে ‘কনস্যুলার...

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

দেশে জ্বালানি তেল সরবরাহকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ...

নারীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নারীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ...

দেশে ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দাম বাড়ার কোনো...