প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারচক্রে জড়িত ৩ জন গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় এক বিস্ময়কর অভিযানে উদ্ধার হয়েছে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। স্থানীয় এক পুকুরপাড়ের খাদ্যঘরে লুকিয়ে রাখা ছিল এই মূর্তিটি, যার ওজন ২৯ কেজিরও বেশি। র্যাবের তৎপরতায় মূর্তিটি উদ্ধার হওয়ার পাশাপাশি পাচার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে।
উদ্ধার হওয়া মূর্তির দৈর্ঘ্য ২৯.৫০ ইঞ্চি এবং প্রস্থ ১২.৭৫ ইঞ্চি। মূর্তিটি কী উপাদানে তৈরি এবং এর বাজারমূল্য কত তা নির্ধারণের কাজ চলছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, স্থানীয় নাসিম উদ্দিন (২৮), অরিন প্রামানিক (৩৫) ও বুলবুল আহাম্মেদ (৪০)।
স্থানীয় সূত্র জানায়, একটি পুকুরপাড়ে শিশুরা খেলার সময় আচমকা একটি ধাতব মূর্তি দেখতে পেয়ে চিৎকার করে। এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং র্যাব অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূর্তিটি পাচারের জন্যই লুকিয়ে রাখা হয়েছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র্যাব অভিযানের পর রাতেই গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তিনজনকেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

