প্রেম ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে সাদ: র্যাব

প্রেম ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে ছেলে সাদ বলে জানিয়েছে র্যাব। বগুড়ার দুপচাঁচিয়ায় মা উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদ বিন আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে থানা পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, উম্মে সালমাকে হত্যার ঘটনায় ছেলে সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিকে থানা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সুমাইয়া সিদ্দিকা।
এর আগে, গত রবিবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে মা সালমাকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির নাটক সাজায় ছেলে সাদ দিন আজিজুর রহমান। পরে সোমবার (১১ নভেম্বর) রাতে র্যাব সাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে মা উম্মে সালমাকে হত্যার দায় স্বীকার করে ছেলে সাদ।
জিজ্ঞাসাবাদে আসামি সাদ র্যাব’কে জানায়, প্রেম ও হাত খরচের টাকা দেওয়া নিয়ে অভিমান থেকে নিজের মাকে হত্যার করে ডিপ ফ্রিজে রাখেন তিন। নিহত উম্মে সালমা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহত সালমার বড় ছেলে সাকিব ইবনে আজিজুর রহমান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত (ওসি) নাসিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে আসামিকে সাদকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তরিত জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

